আগুনে পুড়ল মানিকগঞ্জের জুলাই স্তম্ভ

আগুনে পুড়ল মানিকগঞ্জের জুলাই স্তম্ভ
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

মানিকগঞ্জে জুলাই-আগস্টের দাঙ্গা ও সহিংসতাকারীদের স্মরণে স্থাপিত স্তম্ভে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার গভীর রাতে শহরের মানড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায়।

পুলিশের ভাষ্য, রাতের আঁধারে একটি প্রাইভেটকার স্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুই ব্যক্তি আগে থেকেই প্রস্তুত রাখা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যায় ঘটনাস্থল থেকে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে পুলিশ।

এ ব্যাপারে জুলাই-আগস্টের সহিংসতায় জড়িত বৈছা কর্মীরা জানান, জুলাই স্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা, আমাদের কর্মীদের ওপর হামলা, তাদের বাড়িঘরে হুমকি দেওয়া বার্তা পাঠানো, এসব ঘটছে প্রশাসনের দুর্বলতার জন্য। জুলাই স্তম্ভে আগুন লাগলে আমাদের হৃদয়ে তার আঁচ লাগে।

রাশেদ হাসান নামে এক বৈছা কর্মী বলেন, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা জামিনে বেরিয়ে আসছে। আবার আমাদের ওপর হামলা-আগুনের ঘটনা ঘটছে! এসবই পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত।

জুলাই স্তম্ভে আগুনের ঘটনায় মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Visited 12 times, 1 visit(s) today