ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান

ট্রাম্পের সাথে সাক্ষাতে ব্যর্থ হলেও হাইতির প্রধানমন্ত্রীর দেখা পেলেন তারেক রহমান
শেয়ার করুন

❐ বিশেষ প্রতিবেদক


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অনেক চেষ্টার পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দেখা পেলেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের। উভয়ের মাঝে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গতকাল ২২শে সেপ্টেম্বর, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এসময় দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সহযোগিতা আরো জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১শে সেপ্টেম্বর ঢাকা ছাড়েন তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। বড় একটি বহর নিয়ে নিউইয়র্ক সফর করছেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২১শে সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

পরে বিমানবন্দর থেকে তারেক রহমানকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় রাত ৮টার দিকে তিনি হোটেলে পৌঁছান।

তারেক রহমানের আসার খবরে বিমানবন্দর ও হোটেলের সামনে প্রবাসী বিএনপি ও অঙ্গ-সংগঠনের কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারেক রহমানের কয়েকটি বৈঠক ও সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

Visited 4 times, 4 visit(s) today