গোয়েন্দা প্রতিবেদন || জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে

গোয়েন্দা প্রতিবেদন || জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


জুলাইতে সময় বিভিন্ন থানা, ফাঁড়ি ও সরকারি স্থাপনা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সমন্বয় সভা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৩০শে আগস্ট স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় হারানো অস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ঠা আগস্ট থেকে দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, র‍্যাব ক্যাম্প, কারাগার ও আনসার স্থাপনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হয়।

নথি অনুযায়ী, সর্বমোট হারানো অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৯৪২টি। এর মধ্যে ৪ হাজার ৫২৫টি উদ্ধার করা হয়েছে, এখনো উদ্ধার হয়নি ১ হাজার ৪১৭টি।

বাহিনীভিত্তিক হিসাবে –

  • পুলিশ: হারানো ৫,৫৪২টি, উদ্ধার ৪,০৬২টি, অনুদ্ধার ১,২৬৩টি
  • র‍্যাব: হারানো ১৬৮টি, উদ্ধার ৮১টি, অনুদ্ধার ৭৭টি
  • কারাগার: হারানো ৯৮টি, উদ্ধার ৬২টি, অনুদ্ধার ৩২টি
  • এপিবিএন/আনসার:* হারানো ১৩৪টি, অনুদ্ধার ৪৫টি

গোলাবারুদের ক্ষেত্রে সর্বমোট হারানো ৬ লাখ ৮০ হাজার ৩৫৫ রাউন্ড। এর মধ্যে ৪ লাখ ৩ হাজার ৮৮৮ রাউন্ড উদ্ধার হয়েছে, অনুদ্ধার রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৪৬৭ রাউন্ড।

  • পুলিশের হারানো ৬,৫২,০০৮ রাউন্ড, উদ্ধার ৩,৪৯,৯৮৫ রাউন্ড
  • র‍্যাব: হারানো ১২,৪৮৬ রাউন্ড, উদ্ধার ৭,২৮৪ রাউন্ড
  • কারাগার: হারানো ৯,১৮০ রাউন্ড, উদ্ধার ১,৭০৯ রাউন্ড

সভায় উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী – র‍্যাব, এনএসআই, ডিজিএফআই, সশস্ত্র বাহিনী বিভাগ, এসবি, পুলিশ সদর দপ্তর, ডিএমপি, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস ও কারা অধিদপ্তরের প্রতিনিধিরা জানান, আগস্ট ২০২৪ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়েছে, তার সিংহভাগই উদ্ধার করা হয় ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে।

হারানো অস্ত্র ও গোলাবারুদ দেশের ভেতরে বিশেষ করে রাজনৈতিক, সন্ত্রাসী ও চিহ্নিত অপরাধীদের কাছে হাতবদল হয়েছে বলে সভায় আলোচনা হয়।

ছোট আকৃতির পিস্তল জাতীয় অস্ত্র মাদক ব্যবসায়ী ও অপরাধীদের হাতে ব্যবহৃত হওয়ার কথা উঠে আসে।

সম্প্রতি গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবৈধ অস্ত্রের তথ্য সংগ্রহ, আসামিদের গ্রেফতারসহ আগ্নেয়াস্ত্র জিজ্ঞাসাবাদ এবং হারানো অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে ঘোষিত পুরস্কারের প্রচার বাড়ানোর পাশাপাশি সোর্সদের তথ্য সম্পূর্ণ গোপন রেখে অভিযান জোরদারের সিদ্ধান্ত হয়।

Visited 2 times, 2 visit(s) today