লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, চিকিৎসা নাকি মাইনাস টু ফর্মূলা ?

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, চিকিৎসা নাকি মাইনাস টু ফর্মূলা ?
শেয়ার করুন

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, চিকিৎসা নাকি মাইনাস টু ফর্মূলা ?

দুর্নীতির মামলায় দণ্ড স্থগিতের আড়াই মাস পর উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন। প্রথমে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে তার বড় ছেলে তারেক রহমানের কাছে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তিনি যাবেন কোনো মাল্টি ডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে।

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসা সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে। বিদেশে চিকিৎসার জন্য তার পরিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে এবং সফরসঙ্গী হিসেবে আত্মীয় ও স্বাস্থ্য সহায়কদের তালিকা জানিয়েছে।

জানা গেছে, ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন এবং তার লিভার প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে। যুক্তরাষ্ট্রে বিশেষ কিছু মেডিকেল সেন্টারে এই অস্ত্রোপচার সম্ভব বলে সেখানে চিকিৎসকদের সাথেও যোগাযোগ করা হয়েছে।

২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে জেলে যান খালেদা জিয়া। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারির সময়ে নির্বাহী ক্ষমতাবলে তার দণ্ড স্থগিত করেন। গত ৫ আগস্ট বর্তমান রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড সম্পূর্ণরূপে বাতিল করেছেন, যার পরপরই তার বিদেশ যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে কিছু মহল মনে করছেন, এই পদক্ষেপ দেশের রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের নতুন কৌশলের অংশ। এবং এই আশঙ্কা জানিয়েছেন বিএনপির কয়েকজন নেতাও।

Visited 58 times, 1 visit(s) today