অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি

অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


জয়নুল আবদিন ফারুকের একটি বক্তব্যকে কেন্দ্র করে তাকে সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলের পক্ষ থেকে জানানো হয়, তিনি সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন; যেখানে তিনি বলেছেন, ‘তারেক রহমান শুধু ২০২৬ বা ২০৩১ সাল নয়, বরং ২০৩৭ এমনকি ২০৪২ সাল পর্যন্তও বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন বলে তিনি আশা করেন।’

তার এই বক্তব্য তারেক রহমানের পক্ষে অতিমাত্রায় ‘তেলবাজি’ আখ্যা দিয়ে তুমুল সমালোচনা করেন খোদ দলের নেতাকর্মীরাই।

বক্তব্যের ভিডিও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর দলে এবং দলের বাইরে আলোচনা-সমালোচনা তৈরি হয়। ফলে বিষয়টি দলের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বিএনপি তাকে সতর্ক করে।

আজ ১১ই মার্চ, বুধবার দলের কেন্দ্রীয় দপ্তর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বক্তব্যকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা দলের জন্য অস্বস্তিকর। তাই ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে তাকে সতর্ক করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করার প্রধান কার- তার বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

Visited 21 times, 1 visit(s) today