এত ভোট পেল কীভাবে- বলেই সাত সকালে তিন জামায়াত কর্মীকে বেধড়ক পেটালো বিএনপির কর্মীরা

এত ভোট পেল কীভাবে- বলেই সাত সকালে তিন জামায়াত কর্মীকে বেধড়ক পেটালো বিএনপির কর্মীরা
শেয়ার করুন
❐ স্থানীয় সংবাদদাতা

মেহেরপুরের গাংনীতে জামায়াতের তিন কর্মীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে।

আজ ১৩ই ফেব্রুয়ারি, শুক্রবার সকালে উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত জামায়াত কর্মীরা হলেন- জোড়পুকুরিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন, ইয়ার আলীর ছেলে মাসুদ রানা ও ঝন্টু আলীর ছেলে জুয়েল আহমেদ। তাদেরকে হাসপাতালে ভর্তি করা রয়েছে।

আহত উজ্জ্বল জানান, তারা বাজারে চায়ের দোকানে বসে কথা বলছিলেন। এ সময় বিএনপি কর্মী রিপন তাকে জিজ্ঞাসা করেন জামায়াত এতো ভোট পেল কীভাবে-সে বিষয়ে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রিপন ও তার সাথে থাকা কর্মীরা তাদের বেধড়ক মারধর করেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

এদিকে, মারধরের খবর পেয়ে মেহেরপুর-২ আসেনর নবনির্বাচিত জামায়াতের সংসদ সদস্য নাজমুল হুদা হাসপাতালে আহতদের দেখতে যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। বতর্মানে এলাকার পরিস্থিতি সাভাবিক। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Visited 27 times, 1 visit(s) today