নির্বাচনের আগে গম নিয়ে মার্কিন জাহাজ চট্টগ্রাম বন্দরে, জনমনে জল্পনা-কল্পনা

নির্বাচনের আগে গম নিয়ে মার্কিন জাহাজ চট্টগ্রাম বন্দরে, জনমনে জল্পনা-কল্পনা
শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো

জাতীয় সংসদ নির্বাচনের আর খুব বেশিদিন বাকি নেই। এরইমধ্যে গম নিয়ে বাংলাদেশে এলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জাহাজ। এ নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা জল্পনা-কল্পনা। আদৌ গম এসেছে নাকি গমের আড়ালে অন্য কিছু- এমন নানাবিধ প্রশ্ন ভেসে বেড়াচ্ছে বাতাসে। পাকিস্তান থেকে জাহাজে করে কয়েকটি চালানে অস্ত্র ও মাদক আসার খবরের পর এবার মার্কিন জাহাজ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউনূস সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে নগদ ক্রয় চুক্তি জিটুজি-২-এর আওতায় আমেরিকা থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম বহনকারী এমভি ইভিটা জাহাজটি বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

আজ ২৮শে ডিসেম্বর, রোববার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু হয়েছে এবং তারই অংশ হিসেবে এই চালানটি দেশে এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জিটুজি-২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৮৯০ টন গম এমভি ইভিটা জাহাজে করে এসেছে। এ চালানের গমের মধ্যে ৩৪ হাজার ১৩৪ টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

উল্লেখ্য, জিটুজি-১ চুক্তির আওতায় এরই মধ্যে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে। বর্তমানে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম চলছে। নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, মার্কিন জাহাজের মাল দ্রুত খালাসের ব্যাপারে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, এই নির্দেশনা জনমনে জল্পনা-কল্পনায় আরও বাড়িয়ে তুলেছে।

Visited 20 times, 1 visit(s) today