বিপিএলে হোস্ট পাকিস্তানি, আলোচক পাকিস্তানি, আলোচনাও পাকিস্তানের ক্রিকেট নিয়ে

বিপিএলে হোস্ট পাকিস্তানি, আলোচক পাকিস্তানি, আলোচনাও পাকিস্তানের ক্রিকেট নিয়ে
শেয়ার করুন

আলোচনা দেখলে হয়ত আপনি ধন্দে পড়ে যাবেন, এটা কি বাংলাদেশের কোন ঘরোয়া লীগের আসর নাকি পাকিস্তানের? কারণ প্রি ম্যাচ শোতে উপস্থাপক, আলোচক ও আলোচনা সবই পাকিস্তানের।

বিপিএলে প্রি ও পোস্ট ম্যাচ শো উপস্থাপনা করতে এবার এসেছেন পাকিস্তানের জয়নব আব্বাস। ধারাভাষ্য দিতে এসেছেন সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস ও রমিজ রাজা। সেটা তারা আসতেই পারেন। তবে প্রশ্ন উঠেছে তাদের আলোচনা নিয়ে।

সিলেটে শনিবার বিপিএলের দুই ম্যাচের মাঝের আলোচনা অনুষ্ঠান তৈরি করেছে প্রশ্ন। উপস্থাপক জয়নব দুই আলোচক ওয়াকার ও রমিজের সঙ্গে বেশিরভাগ আলোচনাই করেন পাকিস্তানের ক্রিকেট নিয়ে। বিশ্বকাপে পাকিস্তান দল কেমন করবে, পাকিস্তানের ক্রিকেটাররা কেমন করবেন, কারা স্কোয়াডে থাকবেন এসব ছিলো তাদের আলোচ্য।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের অনুষ্ঠানে এসে তারা আলাপ করেছেন পাকিস্তান সুপার লিগ-পিএসএলের পারফরম্যান্স নিয়ে। এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের সমর্থকরা। মোহাম্মদ জুয়েল লিখেছেন, ‘এটা ত বিপিএল না মনে হচ্ছে পিএসএল’। সাকিব হোসেন নামের একজন লেখেন, ‘ভাই বাংলাদেশের খেলোয়াড়দের এরা কি চিনেই না?’

বিসিবি এবার বিপিএলের সম্প্রচারের ভার দিয়েছে পাকিস্তানি প্রতিষ্ঠানকে। তারাই ঠিক করছে উপস্থাপক, আলোচক ও আলোচনার বিষয়। সেই পাকিস্তানি প্রতিষ্ঠান আবার ক্যামেরা পারসন ও টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছে ভারতীয়দের কাছ থেকে।

Visited 9 times, 1 visit(s) today