বিলিয়ন ডলার সাহায্যের স্বপ্ন দেখিয়েও উন্নয়ন সহযোগীদের সাড়া পাচ্ছেন না ড. ইউনূস

বিলিয়ন ডলার সাহায্যের স্বপ্ন দেখিয়েও উন্নয়ন সহযোগীদের সাড়া পাচ্ছেন না ড. ইউনূস
শেয়ার করুন

অর্থনীতি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় বৈদেশিক সাহায্য আনার প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে দায়িত্ব নেওয়া সরকার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অতিরিক্ত ৫০০ কোটি ডলারের ঋণ সহায়তা চেয়েছিল। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কোনো উল্লেখযোগ্য সাড়া মেলেনি, যা সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করেছে।

ড. ইউনূস জাতির উদ্দেশে ভাষণে এবং বিদেশ সফরে গিয়ে এই সাহায্যের জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন। তবে প্রতিবেদন অনুযায়ী, বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি গত বছরের তুলনায় ৫৮ শতাংশ কমেছে। নতুন প্রকল্পের অভাব, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে উন্নয়ন সহযোগীরা সহায়তা প্রদানে পিছিয়ে রয়েছে। এছাড়া, অর্থ ছাড়ের পরিমাণও কমেছে এবং প্রকল্প বাস্তবায়নের হার গত দশ বছরের মধ্যে সর্বনিম্ন।

অর্থনীতিবিদরা মনে করছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, দক্ষ আলোচনা এবং সঠিক প্রকল্প পরিকল্পনা ছাড়া বৈদেশিক সাহায্য বাড়ানো সম্ভব নয়। আগামী বাজেটে বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা বাড়লেও বাস্তবায়ন ক্ষমতা ও নীতিগত অগ্রগতি না থাকলে এই সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে।

বিশ্লেষকরা আরো বলেন, বিগত শেখ হাসিনার সরকারের নিখুত উন্নয়ন পরিকল্পনা আর রাজস্ব আয়ের সক্ষমতার কারনে যে সকল আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশকে এক কথায় ঋণ দিয়ে দিতো, তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। ৩ দফা মিটিং করেও আইএমএফ এর প্রতিশ্রুত ৪র্থ ও ৫ম কিস্তি ছাড়ে রাজি করানো সম্ভব হয় নাই ৫ মাসেও। যেখানে ১ম থেকে ৩ কিস্তি সময় মতো ছাড় করেছিল আইএমএফ।

এদিকে মোডি’স ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান ২য় দফায় নেগেটিভ হওয়াতে আর্থিক প্রতিষ্ঠান এই মুহুর্তের বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা সম্পর্কে সন্দিহান, তাই তারা কোন ফিন্যান্সিয়াল রিস্কে যেতে চাইছে না, এমনটা মনে করেছেন রিস্ক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ রাহাত খান।

ড. ইউনূসের এই ব্যর্থতা নিয়ে সমালোচনা বাড়ছে। অনেকে মনে করছেন, তাঁর প্রতিশ্রুতি ও সমর্থকদের প্রত্যাশার সঙ্গে বাস্তবতার বড় ফারাক রয়েছে। সরকারের নানা চেষ্টা সত্ত্বেও কাঙ্ক্ষিত অর্থ না আসায় অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠছে।

Visited 62 times, 1 visit(s) today