নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মিয়ানমারে করিডোর সংক্রান্ত অন্তবর্তী সরকারের সিদ্ধান্তের ব্যাপারে সরকারকে চরম হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক জনগণ। যদি এই জমি অন্য কাউকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তবে তা জনগণের অনুমতি ছাড়া সম্ভব নয়। জনগণের প্রতিনিধি হিসেবে সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।”
শনিবার (৩ মে) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটরিয়ামে পুলিশ লাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু আরও বলেন, “দেশের করিডোর ব্যবহারের বিষয়ে জনগণ অবগত না থাকলে তা চলতে পারে না। দেশ আমাদের সবার, এবং দেশের স্বার্থ সুরক্ষিত রাখতে আমরা একসঙ্গে কাজ করব। কাউকে দেশের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। দেশবিক্রির ষড়যন্ত্র জনগণ একত্র হয়ে প্রতিহত করবে।”
এদিকে, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ঢাকায় এক সভায় বলেছেন বলেন, “ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার মানবিক করিডোর প্রদানের আগে দেশের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করা উচিত ছিল।”
