নিজস্ব প্রতিবেদক | ১৭ই এপ্রিল, ২০২৫
বাংলাদেশে অবস্থান করে বহির্বিশ্বের উগ্র জঙ্গিগোষ্ঠীকে সমর্থন করেন এমন বিপথগামী জনগোষ্ঠীর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ঘনিষ্ঠতা ও সম্পৃক্ততায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে। কেউ কেউ প্রতিক্রিয়া ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন।
সম্প্রতি নৃশংস আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইসিসের রিক্রুটারের অভিযোগে গ্রেপ্তার হওয়া আসিফ আদনান আরেক ভয়ঙ্কর জঙ্গি সংগঠন আল-কায়েদার নিহত নেতা ওসামা বিন লাদেনের ছবি নিয়ে শোডাউন করেন। তার সঙ্গে বিএনপিপন্থি অ্যাক্টিভিস্ট আসিফ সৈকতের ঘনিষ্ট আড্ডা দেয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

খোমেনি এহসান নামে আরেক উগ্রবাদী অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ করে লেখেন, “এই একটি ছবি প্রমাণ করে বিএনপি কতবড় বোকার স্বর্গে আছে। আইসিসের রিক্রুটার অভিযোগে গ্রেপ্তার আসিফ আদনান, আলকায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছবি নিয়ে শোডাউন করা মেহেদি হাসানের সঙ্গে আসিফ সৈকত নামে একজন বিএনপি অ্যাক্টিভিস্ট, যে ছাত্রদলের নেতা ছিল এবং তার পরিবারও নাকি বিএনপি।”
তিনি আরো অভিযোগ করেন, “এই ছবি থেকে প্রমাণিতঃ বিএনপির লোকেরা অনলাইনে সারা দিন যুদ্ধ করে বেড়ালেও তাদের খুব কম কাণ্ডজ্ঞান আছে। এদের ভেতরে জঙ্গীদের একটি অংশ কিভাবে জায়গা করে নিয়েছে তার হুঁশ নাই।”
আক্ষেপ করে তিনি লেখেন, যাই হোক সব কথা এখন লেখব না। বিএনপির শীর্ষ নেতৃত্বই এক সময় বুঝবেন কী ভয়ঙ্কার ফাঁদে তারা পড়ে গেছেন। এই ছবি কথা বলবে।
উল্লেখ্য, খোমেনি এহসান জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনের অন্যতম বড় সমর্থক এবং ইন্ধনদাতা হিসেবে কাজ করেছেন। শিক্ষার্থীদের সহিংসতায় উদ্ধুদ্ধ করতে উস্কে দেওয়ার অসংখ্য পোস্ট দিয়েছেন, নিজেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন বলে একাধিক সূত্রের দাবি।
