ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টারমার টিউলিপ সিদ্দিকের ট্রেজারি মন্ত্রীর পদত্যাগের পর এক শোকাবহ বার্তায় টিউলিপের এই সাহসী সিন্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগ পত্রে সিদ্দিকের অঙ্গীকার ও কাজের প্রশংসা করেছেন এবং মন্ত্রিপদ থেকে তাঁর পদত্যাগ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী কিয়র স্টারমার টিউলিপ সিদ্দিকের প্রজ্ঞা ও মন্ত্রিপদে থাকা অবস্থায় তাঁর অবদানকে মূল্যায়ন করেন। সিদ্দিকের নেতৃত্বে ব্যাংকিং হাবস প্রতিষ্ঠা এবং ১০০তম শাখা উদ্বোধনসহ আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে। এছাড়া চ্যান্সেলরের প্রথম ম্যানশন হাউস বক্তৃতার সাফল্যে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন,
“এটা পরিষ্কার যে, স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস নিশ্চিত করেছেন যে মন্ত্রিপদ সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘন হয়নি এবং আপনার পক্ষ থেকে আর্থিক অসদাচরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।”
টিউলিপ সিদ্দিকের পদত্যাগের সিদ্ধান্তকে অত্যন্ত কঠিন কিন্তু প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী, কারণ তিনি বুঝতে পারেন যে, সরকারী কর্মসূচী বাস্তবায়নে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রী সিদ্দিকের আত্মসমালোচনার জন্য তাকে ধন্যবাদ জানান এবং নিশ্চিত করেন যে ভবিষ্যতে তার জন্য দরজা খোলা রয়েছে।
তিনি আরো লেখেন
“ব্রিটেনকে পরিবর্তনের জন্য আমাদের এজেন্ডা বাস্তবায়নে চলমান বিভ্রান্তির অবসান ঘটাতে, আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং স্পষ্ট করে বলতে চাই যে ভবিষ্যতে আপনার জন্য দরজা খোলা থাকবে।”
প্রধানমন্ত্রীর মন্ত্রিপদ থেকে সিদ্দিকের পদত্যাগের পর, তা নিয়ে রাজনৈতিক আলোচনার ঝড় উঠলেও প্রধানমন্ত্রী তাঁর সহযোগিতা ও সত্য উদ্ঘাটনের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
