জুলাইয়ের মতো আবারও খুনের টেন্ডার বিএনপির: এবার ছাত্রলীগের জন্য ১০ হাজার- বললেন রাবি ছাত্রদল সভাপতি

জুলাইয়ের মতো আবারও খুনের টেন্ডার বিএনপির: এবার ছাত্রলীগের জন্য ১০ হাজার- বললেন রাবি ছাত্রদল সভাপতি
শেয়ার করুন

❐ আয়নাল কারিগর


জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনকে আরও নৃশংস এবং বেগবান করার উদ্দেশে লাশ ফেলতে আর্থিক পুরস্কার ঘোষণার চাঞ্চল্যকর খবর জানা যায় ২০২৪-এর ২৬শে জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে।

সেসময় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের হাতে আটক হন যুবদল নেতা নূরে আলম সিদ্দিকি পিটনের দুলাভাই মো. আব্দুল আজিজ ওরফে সুলতান। পিটন লন্ডন থেকে নির্দেশনা পান পুলিশ মারলে ১০ হাজার এবং ছাত্রলীগ মারলে ৫ হাজার টাকা দেওয়া হবে। এ ঘোষণার পর মাঠে দায়িত্ব পালন করেন আজিজ।

দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত সংবাদসূত্র

একই কায়দায় আবারও মব উস্কানি এবং হত্যার টেন্ডার দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। আজ ২২শে জুন, সোমবার দুপুরে এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী।

তিনি বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাহী বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস ও রাজশাহী জেলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার নির্দেশ দিচ্ছি। এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

ছাত্রদলের মিছিল থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়। যেমন- ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ,‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘ছাত্রলীগ বাড়িস না পিঠের চামড়া থাকবে না’, ‘খুনি হাসিনার আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ধর ধর ধর কুত্তা ধর ধরে ধরে জেলে ভর’, ‘আপা আপা করিস না পিঠের চামড়া থাকবে না’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘পাক-ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি।

এদিকে সাধারণ মানুষ এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক বিডি ডাইজেস্ট প্রতিনিধিকে বলেন, ছাত্রদল প্রকাশ্যে হত্যা ও মব করার জন্য উস্কানি দিচ্ছে আর্থিক পুরস্কার ঘোষণার মাধ্যমে। এটা কোনোভাবে কাম্য নয়। ছাত্রদল কত টাকার মালিক? কীভাবে মালিক? তারা অন্য দলের কর্মীদের ধরিয়ে দেওয়ার বিনিময়ে এত টাকা বিনিয়োগ করছে, এটা সরাসরি যুদ্ধ ঘোষণা করা। ছাত্রদলের উচিৎ পড়াশোনায় মনোনিবেশ করা।

জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনে রাস্তার ছিন্নমূল ভাসমান মানুষদের সম্পৃক্ত করা, কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের দিয়ে সহিংসতা ঘটানোর পেছনে বিএনপি যে আর্থিকভাবে বিনিয়োগ করেছিল, সেই বিষয়টি আবারও নতুন করে সামনে এসেছে রাবি ছাত্রদল সভাপতি রাহীর ঘোষণার মাধ্যমে।

২৬শে জুলাই, ২০২৪-এ ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত সংবাদে গোয়েন্দা পুলিশের বরাতে বলা হয়েছে, গ্রেপ্তার আব্দুল আজিজ ছাত্রদের মিছিলে টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূল শ্রেণির লোকদের ঢুকিয়ে দেন। এরপর তাদের দিয়ে দেশব্যাপী হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালাতে জামায়াত-শিবির ও বিএনপি ক্যাডারদের নির্দেশনা দিয়ে আসছিলেন। টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের দিয়ে রাজধানীর উত্তরা ও আব্দুল্লাহপুরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালানো হয়।

সরকার পতনের আন্দোলন বাস্তবায়নে মো. আব্দুল আজিজ সুলতান টোকাই ও ছিন্নমূল শ্রেণির লোকদের দিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ক্যাডারদের নির্দেশনা দেন। নির্দেশনায় একজন ছাত্রলীগ নেতা বা কর্মীকে মারলে ৫ হাজার টাকা এবং কোনো পুলিশ সদস্য মারলে ১০ হাজার টাকা দেওয়া হবে বলে লন্ডন থেকে আসা ঘোষণার কথা জানান।

ডিবির পক্ষ থেকে জানানো হয়, সেই ঘোষণার ধারাবাহিকতায় গ্রেপ্তার আসামির প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টোকাই ও ছিন্নমূলদের দিয়ে তাণ্ডব চালান। তারা রাজধানীর উত্তরা ও আব্দুল্লাহপুরসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন এবং নারকীয় হত্যাযজ্ঞ চালান।

আগামীকাল ২৩শে জুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দেশব্যাপী নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। এর বিপরীতে শুধু ঢাকাতেই ১৮ হাজার পুলিশ মোতায়েন এবং ছাত্রদলের ‘খুন-সন্ত্রাসের টেন্ডার’ ডাক পরিস্থিতি বিপজ্জনক করে তুলেছে। বিএনপি ও তার সমমনা দলগুলো জুলাই-আগস্টকে যেভাবে রক্তাক্ত করে তুলেছিল, আবারও একই পন্থা নিয়েছে ছাত্রদল, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সুধীমহল।

Visited 4 times, 1 visit(s) today