স্বাস্থ্য অধিদপ্তর: হাম ও হামের উপসর্গে মৃত্যু ২০০ ছাড়ালো

স্বাস্থ্য অধিদপ্তর: হাম ও হামের উপসর্গে মৃত্যু ২০০ ছাড়ালো
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং হাম সন্দেহে ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৬ জন।

১৬ই এপ্রিল, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৯১ জন এবং গত ১৫ই মার্চ থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২০ হাজার ৩৫২ জন।

এ সময় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯২ জন, গত ১৫ই মার্চ থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৩ হাজার ৬৫ জন।

১৫ই মার্চ থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ই মার্চ থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

Visited 13 times, 1 visit(s) today