চট্টগ্রামের পর ঢাকার হাজারীবাগেও একই সময়ে গ্যাসের বিস্ফোরণ: শিশুসহ চারজন দগ্ধ

চট্টগ্রামের পর ঢাকার হাজারীবাগেও একই সময়ে গ্যাসের বিস্ফোরণ: শিশুসহ চারজন দগ্ধ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


আজ ভোরে চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় গ্যাস লাইনের সংযোগের বিস্ফোরণে ৩ শিশুসহ ৯ জন গুরুতর দগ্ধের ঘটনার পর এবার রাজধানীর হাজারীবাগ থানাধীন রায়েরবাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে একই পরিবারের শিশুসহ চারজন আগুনে দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- শেখ নোমান (৩৫), পিংকি আক্তার (৩২), দম্পতির ছেলে রোহান (৩) ও শেখ নোমানের শ্যালক অপু (২৩)।

ঘটনাটির ঘটে ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তাদের নিয়ে আসা মো. মামুন জানান, হাজারীবাগে রায়েরবাজার জাহানারা ভিলার ৬ তলার নিচতলায় ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আগুন গেলে যায়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়। পরে তাদের জাতীয় বার্নে নিয়ে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শেখ নোমান নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকার শেখ গোলাম মাওলার ছেলে। বর্তমানে রায়েরবাজারে ১৪৭ নং জাহানারা ভিলার ৬তলার নিচতলায় ভাড়া বাসায় থাকতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, হাজারীবাগ রায়েরবাজার থেকে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়ে এসেছেন।

শেখ নেমান ৭০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ দগ্ধ, ছেলে রোহান ৩৫ শতাংশ দগ্ধ ও তার শ্যালক অপুর ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন।

চট্টগ্রামের অগ্নিদগ্ধদেরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার প্রস্তুতি চলছে।

Visited 14 times, 1 visit(s) today