❐ জেলা প্রতিনিধি
আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস এক মামলায় আদালতে আত্মসমর্পণ করেন।
আজ ২৩শে ফেব্রুয়ারি, সোমবার দুপুর ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সুত্র জানায়, এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।
২০১৭ সালের ৫ই মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।
