আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম

আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে- এমনটাই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (ইআবা) সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম।

২২শে জুলাই, বুধবার বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তার এই বক্তব্যের মাধ্যমে দেশের নীতি-আদর্শ ও রাজনৈতিক গতিপথ পরিবর্তনের প্রতি এক রাজনৈতিক বার্তা ও অসন্তোষ ফুটে উঠেছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইআবার বরিশাল জেলা সভাপতি সিরাজুল ইসলাম।

Visited 4 times, 1 visit(s) today