বন্দর ভবন অভিমুখে পতাকা মিছিলের ডাক স্কপের

বন্দর ভবন অভিমুখে পতাকা মিছিলের ডাক স্কপের
শেয়ার করুন

চট্টগ্রাম সংবাদদাতা

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নগরীর সাগরিকা শিল্পাঞ্চল পূর্বঘোষিত শ্রমিক-জনসভা ও মশাল মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করেন স্কপ নেতা ও চট্টগ্রাম জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত।

জনসভায় তপন দত্ত বলেন, ‘বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দরের কোনো স্থাপনা তুলে দিলে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের মাস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এ মাসেই বাঙালি জাতি বিজয় অর্জন করেছে। এই বিজয়ের মাসে ইজারা বাতিলের দাবি জানানোর জন্য ঢাকায় শ্রমিকের রক্ত ঝরিয়েছে ইউনূস সরকার। এর প্রতিদান কড়ায়-গণ্ডায় ফেরত দেওয়া হবে।’

নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর ভবন অভিমুখে ‘লাল পতাকা গণমিছিলের’ ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)

‘প্রয়োজনে আরেকটি ডিসেম্বর রচিত হবে, কিন্তু দেশের ভবিষ্যত জিম্মি হতে দেওয়া যাবে না। বাংলাদেশকে গাজা বানানোর স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না’

কর্মসূচি ঘোষণা করে তপন দত্ত জানান, বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর দেওয়ানহাট মোড়ে জমায়েত অনুষ্ঠিত হবে। এরপর বন্দর ভবন অভিমুখে লাল পতাকা গণমিছিল শুরু হবে।

Visited 19 times, 1 visit(s) today