ছাত্রলীগ কর্মীর ওপর ছাত্রদল সন্ত্রাসীদের মব হামলা, ঢাল হয়ে রুখে দাঁড়ালেন সাধারণ মানুষ

ছাত্রলীগ কর্মীর ওপর ছাত্রদল সন্ত্রাসীদের মব হামলা, ঢাল হয়ে রুখে দাঁড়ালেন সাধারণ মানুষ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


রাজধানীর ব্যস্ততম যমুনা ফিউচার পার্ক এলাকায় আজ বৃহস্পতিবার ছাত্রলীগের এক বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রগতি সরণির কুড়িল চৌরাস্তা এলাকায় ছাত্রলীগের মিছিলের পর ঘটে যাওয়া ঘটনাটির ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে সামনে এগোচ্ছে। এ সময় পেছন থেকে ছাত্রদলের ছাত্রদলের একদল সন্ত্রাসী অতর্কিত মব হামলা চালায়। ছাত্রলীগের এক অল্পবয়সী কর্মীকে ধাওয়া দিয়ে ধরে ফেলে সন্ত্রাসীরা। তার ওপর মব হামলা চালায়।

তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই এক সাহসী পথচারী এবং স্থানীয় জনতা ঢাল হয়ে দাঁড়ালে গুরুতর আহত হওয়ার হাত থেকে রেহাই পান আহত ওই ছাত্রলীগ কর্মী।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, আজ ২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল চলাকালে হঠাৎ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মকবুল ভূঁইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই ছাত্রলীগ কর্মীকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং এলোপাতাড়ি মারধর শুরু করে।

ঠিক সেই মুহূর্তে উপস্থিত এক পথচারী নিজের নিরাপত্তার পরোয়া না করে দ্রুত এগিয়ে আসেন। ছাত্রদলের সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর তাকে সহায়তা করতে মুহূর্তের মধ্যে এগিয়ে আসেন আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসী। তাদের যৌথ প্রতিরোধ ও সাহসিকতায় হামলাকারী ছাত্রদলের সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। আক্রান্ত ছাত্রলীগ কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও সহায়তার কারণেই এক অপ্রীতিকর সন্ত্রাসী ঘটনা এড়ানো গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চললেও প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

Visited 3 times, 3 visit(s) today