২০২৬ বিশকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিল, আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে

২০২৬ বিশকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিল, আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে
শেয়ার করুন

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত জমকালো এই আয়োজনে চূড়ান্ত হয়ে গেছে ৪৮ দলের বিশ্বকাপের ১২ গ্রুপ। এতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। ১৯৯৮ সালের বিশ্বকাপের দুই গ্রুপ সঙ্গী মরক্কো ও স্কটল্যান্ডকে এবারও পেয়েছে ব্রাজিল। সেই সঙ্গে তাদের গ্রুপে আছে আফ্রিকার হাইতি।

আর্জেন্টিনা ইউরোপের অস্ট্রিয়া, আফ্রিকার আলজেরিয়ার পাশাপাশি এশিয়ার জর্ডানকে পেয়েছে। ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল উজবেকিস্তান, কলম্বিয়া ও প্লে অফ ১ থেকে পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে খেলবে ‘কে’ গ্রুপে।

কিলিয়ান এমবাপের ফ্রান্স ‘আই’ গ্রুপে লড়বে সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে অফ-২ এর জয়ী দলের বিপক্ষে। আগামী বছরের ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ আসর।

বিশ্বকাপের সব গ্রুপ
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

Visited 12 times, 1 visit(s) today