চট্টগ্রামে বিএনপি-জামায়াতের মব হামলার শিকার যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের মব হামলার শিকার যুবলীগ নেতা গ্রেপ্তার
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

তথাকথিত বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে পটিয়ার যুবলীগ নেতা ও ইউপি সদস্য মোহাম্মদ সায়েমের (৩৮) ওপর মব সন্ত্রাস চালিয়ে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাকে পুলিশের হাতে তুলে দেন।

তার বিরুদ্ধে শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য নাছিমা আক্তারকে মারধরসহ আরো কয়েকটি মামলা রয়েছে।

আহতাবস্থায় তার চিকিৎসা না দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে যায়।

গতকাল ৩রা ডিসেম্বর, বুধবার রাত সাড়ে ৮টার দিকে পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

যুবলীগ নেতা মোহাম্মদ সায়েম রশিদাবাদ বলির বাড়ির আবু সৈয়দ দফাদারের ছেলে এবং শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের (৩নং ওয়ার্ড) ইউপি সদস্য।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোহাম্মদ সায়েমকে পুলিশে সোপর্দ করেছেন।

সায়েমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।

Visited 13 times, 1 visit(s) today