নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগের জামালপুর জেলা শাখার প্রচার সম্পাদক নীলান্ত কুমার ধামকে আটক করেছে পুলিশ।
তার স্বজনদের বক্তব্য, দুর্গাপূজা উপলক্ষে ১৯শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে নীলান্ত নিজ জেলা শহরে আসেন। সন্ধ্যায় তিনি বানিয়াবাজারের এক পূজা মণ্ডপ পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপির মব সন্ত্রাসী কর্মীরা পুলিশে খবর দিলে তাকে তুলে নেওয়া হয়।
গ্রেপ্তারের সময় পারিবারকে নীলান্ত কুমার ধাম বলেন, “কোন মামলার বাদী কে, কী মামলা—কিছুই জানি না। হঠাৎ করেই পুলিশ আমাকে আটক করেছে। পরে শুনলাম, দুটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”
দলীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, গত বছরের ৫ই আগস্টের পর থেকে মব সন্ত্রাসের ভয়ে আত্মগোপনে থাকা নীলান্তকে মামলার কোনো কাগজপত্র বা তথ্য জানানো ছাড়াই গ্রেপ্তার দেখানো হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। এভাবে চললে অনেকেই গোপন রাজনীতিতে ঝুঁকবে, সেটা শুরু করলে দেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
