বকেয়া বেতন-বোনাসের দাবিতে লাগাতার অবস্থান শ্রমিকদের, সমাবেশের ডাক

বকেয়া বেতন-বোনাসের দাবিতে লাগাতার অবস্থান শ্রমিকদের, সমাবেশের ডাক
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শ্রম ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন স্টাইল ক্রাফট গার্মেন্টসের শ্রমিক-কর্মচারীরা।

পুলিশি বাধা মোকাবিলা করে সকাল ৯টা থেকে দিনব্যাপী এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক টিইউসি-এর নেতৃত্বে চলমান এই আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।

আন্দোলনরত শ্রমিক মিজান বলেন , গত ৬ই মার্চ অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ রমজানের মধ্যে সকল শ্রমিকের বকেয়া পরিশোধ ও ঈদ বোনাস নিশ্চিত করার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ ও সরকারের দায়িত্বপ্রাপ্তরা তা বাস্তবায়ন করেননি, ফলে শ্রমিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করা হয়েছে।

দ্বিতীয় দিনের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জালাল হাওলাদার, মাফুজুল ইসলাম, রমজান আলী, দীন ইসলাম, সালমা আক্তার, আমির হোসেন প্রমুখ।

তারা বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ২০ কোটি ৮৬ লক্ষ টাকা আত্মসাৎ করার নানা অপচেষ্টা চালাচ্ছে মালিকপক্ষ। বারবার আন্দোলনের পর সরকার উদ্যোগ নিয়ে শ্রমিকদের পাওনার হিসাব চূড়ান্ত করলেও এখনো তা পরিশোধ করা হয়নি।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের বিভিন্ন দপ্তর এবং মালিকের বাড়ির সামনে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন করেও কোনো কার্যকর সমাধান আসেনি। মালিকপক্ষ কালক্ষেপণ করছে, অথচ শ্রমিকদের পরিবার অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। এই অমানবিক পরিস্থিতির দায় সরকার ও মালিকপক্ষকেই নিতে হবে।

Visited 30 times, 1 visit(s) today