এবারের ঈদযাত্রায় মানুষের কোনো অসুবিধা হয়নি: অর্থমন্ত্রী খসরু

এবারের ঈদযাত্রায় মানুষের কোনো অসুবিধা হয়নি: অর্থমন্ত্রী খসরু
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


একটা যুদ্ধ চলছে, তেলের অভাবে বিভিন্ন দেশ অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে তেমনটি হয়নি। ঈদে মানুষের বাড়িতে পৌঁছাতে পরিবহনের মাধ্যমে কোনো অসুবিধা হয়নি। এমন মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ ২৭শে মার্চ, শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রীর ভাষ্য, সবসময় ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে রাস্তা উত্তপ্ত হতো, ভাঙচুর হতো। এবার কিছুই হয়নি। সবাই শান্তভাবে নিজ নিজ পাওনা নিয়ে সঠিকভাবে পরিবহনের মাধ্যমে বাড়ি-ঘরে যেতে পেরেছেন।

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস

খসরু বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। এতে সারা বিশ্বে জ্বালানি সংকট চলছে। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বিভিন্ন দেশ থেকে সমাধান দেওয়ার চেষ্টা চলছে। এ নিয়ে চিন্তার কারণ নেই। আগে যে তেল সাপ্লাই হতো, এখন তার চেয়ে বেশি হচ্ছে। কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এবার ঈদে সড়কে অব্যবস্থাপনায় ঝরে গেল ২৭৪ প্রাণ 

অর্থমন্ত্রী বলেন, সঠিক ইতিহাস জাতি ও বিশ্বের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন দেখি রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায়। এমনকি হাইকোর্টের জজও যখন ইতিহাসবিদ হয়ে যায়, যিনি ‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে’ রায় দিয়েছিলেন। সেটা ইতিহাস হতে পারে না।

প্রোপাগান্ডা কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও পরবর্তী বাংলাদেশের যে ঘটনাবলি এই ইতিহাসগুলো রচিত হতে হবে ইতিহাসবিদের মাধ্যমে, বলেন মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের শান্তি কমিটির প্রধান মাহমুদুন্নবী চৌধুরীর পুত্র আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Visited 17 times, 1 visit(s) today