এবার কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে জয় বাংলা স্লোগান, জাতীয় পতাকা উত্তোলন

এবার কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে জয় বাংলা স্লোগান, জাতীয় পতাকা উত্তোলন
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


সারাদেশে বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় কার্যালয় খোলার ধারাবাহিকতায় এবার কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটল।

ঘটনাটির ছবি এবং ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ ২৬শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতির  ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম রতনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী জড়ো হয়েছেন। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার টাঙানো হয়।

ব্যানারে লেখা ছিল, “বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে।” ব্যানারের নিচে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিনের নামও উল্লেখ ছিল।

ভিডিওতে উপস্থিত নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি তারা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’ এবং ‘কিশোরগঞ্জের মাটি, শেখ হাসিনার ঘাঁটি’—এমন স্লোগানও দেন।

এ সময় জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকাও উত্তোলন করেন নেতাকর্মীরা।

সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলো অনেকটাই নিষ্ক্রিয় বা বন্ধ থাকলেও কিশোরগঞ্জের এই ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয়দের অনেকেই এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিচ্ছি।”

Visited 10 times, 1 visit(s) today