নিজস্ব প্রতিবেদক
কারওয়ান বাজার মোড় থেকে পান্থপথ পর্যন্ত ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি’র দুই গ্রুপের বিরোধে প্রতিপক্ষের গুলিতে বিদ্ধ হয়েছেন স্থানীয় বিএনপির এক নেতা। গুলিবিদ্ধ শফিকুর রহমান (৫৫) নামের ওই ব্যবসায়ী ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক।
রবিবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের উল্টো দিকের ফুটপাতে গড়ে ওঠা ভাসমান জুতা বাজারের এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে।
পরে গুলিবিদ্ধ ওই জুতা ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী এক নেতা জানান, বিএনপি ক্ষমতার আসার পরে ক্ষমতার পট-পরিবর্তনে বিএনপি’র দুই গ্রুপের মাঝে টাকা আদায় নিয়ে বিরোধ চলছিল।
এদিকে গুলিবিদ্ধ শফিকুরকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার সঙ্গে থাকা শাহ পরান নামে এক ব্যক্তি তার আহত হওয়ার প্রাথমিক তথ্য দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শফিকুর জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার বাম হাতের তালুতে বিদ্ধ হয়েছে।
