হিন্দুদের ভয়ভীতির সঙ্গে ঢালছেন অঢেল টাকা: ৭০’র নির্বাচনে পরাজিত রাজাকার চাচার স্বপ্নপূরণে নেমেছেন শিশির মনির!

হিন্দুদের ভয়ভীতির সঙ্গে ঢালছেন অঢেল টাকা: ৭০’র নির্বাচনে পরাজিত রাজাকার চাচার স্বপ্নপূরণে নেমেছেন শিশির মনির!
শেয়ার করুন
❐ নিজস্ব প্রতিবেদক

একাত্তরে পরাজিত রাজাকার চাচার স্বপ্নপূরণ করতে চান সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে গিয়ে তার চাচা আব্দুল খালেক ৭০’র নির্বাচনে পিডিপির প্রার্থী হন এবং ভরাডুবি ঘটে। এই কারণে ১৯৭১ সালে রাজাকার আব্দুল খালেক শ্যামারচর-পেরুয়াসহ বিভিন্ন গ্রামে গণহত্যা চালান। নারীদের তুলে নিয়ে দিনের পর দিন ক্যাম্পে রেখে নির্যাতন করেন।

সত্তরে পেয়ারে পাকিস্তানের পক্ষে এমপি হতে না পারায় রাজাকার খালেক ও তার পরিবারে আফসোস ছিল। সেই আফসোস এবার ভিন্ন পরিস্থিতিতে মিটিয়ে এমপি হতে চাচ্ছেন শিশির মনির। যে কোনও মূল্যেই তিনি চাচার স্বপ্ন পূরণে এমপি হতে চাচ্ছেন। এ কারণে হিন্দুদের ভয়ভীতি দেখানোসহ অঢেল টাকা ঢালছেন।

পেরুয়া গণহত্যা দিবস: শিশির মনিরের বাবা-চাচার নেতৃত্বে ধর্মান্তরিত করে ব্রাশফায়ারে হত্যা করা হয় ২৬ জনকে

উল্লেখ্য শিশির মনিরের বাবা মুকিত মনিরও একজন শীর্ষ রাজাকার ও একাত্তরের মানবতাবিরোধী মামলার পলাতক আসামি।

দিরাই শাল্লার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, সম্প্রতি নির্বাচনী সমাবেশ ও মিডিয়ায় সাক্ষাৎকারে শিশির মনির কৌশলে নিজেকে কেন আইনপেশায় আসলেন এবং রাজনীতিতে আসলেন সেটা বলেছেন। ১৯৭১ সালে গণহত্যা, নারীনির্যাতন, অগ্নিসংযোগসহ নানা অপরাধে তার পরিবারের কয়েকজন মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হন।

সাবেক এমপি নাছির চৌধুরী: শিশির মনির কুখ্যাত রাজাকারের ছেলে, তার পুরো পরিবার গণহত্যায় জড়িত

ওইসময় শিশির মনিরের চাচা খালেক ও তার বাবা মুকিত মনিরসহ স্বজনরা শ্যামারচর পুলিশ ফাঁড়ির অস্ত্র লুট করে নিজের বাড়িকে দুর্গ করে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেন। আব্দুল খালেককে সত্তরের জাতীয় নির্বাচনে এলাকার মানুষ বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিপুল ভোটে পরাজিত করেছিলেন। এই কারণে ক্ষুব্ধ হয়ে রাজাকার খালেক, মুকিত মনিরসহ রাজাকাররা পেরুয়া, শ্যামারচরসহ শাল্লার বিভিন্ন গ্রামে ১৯৭১ সালে ভয়াবহ গণহত্যা চালান।

স্বাধীনতার পর খোলস পাল্টে তারা নানাভাবে সমাজে মিশে গিয়ে অর্থ ও জনবলে এলাকায় সর্বেসর্বা হয়ে যায়। এখনো তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে পারেন না। এবার নির্বাচনে হিন্দুদের ভয় ভীতি দেখিয়ে ভোট আদায়ের কৌশল নিয়েছে শিশির মনির ও তার লোকজন। পাশাপাশি প্রতিদিন মোটা অংকের টাকায় ভোট কিনছেন। এসব অভিযোগ লিখিতভাবে ইসিতে দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, মুক্তিযুদ্ধের সংগঠক বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী।

প্রার্থী শিশির মনিরকে জেতাতে জামায়াত নেতার ভূমিকায় অবতীর্ণ সুনামগঞ্জের ডিসি: ইসিতে বিএনপি প্রার্থী নাছির

জানা গেছে, শিশির মনিরের আদর্শ তার চাচা রাজাকার আব্দুল খালেক ও বাবা রাজাকার মুকিত মনির। ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক জনতা তার চাচাকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন। এ কারণে শিশির মনির তার এলাকার মানুষ বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি ঘৃণা পোষণ করেন। কিন্তু এবার মুখোশ পরে হিন্দুদের কাছে ডেকে নেওয়ার কৌশল নেন তিনি। ভয় ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন শুরু থেকেই।

এ কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে তাকে নিয়মিত অভিনয় করতে হয়েছে। হিন্দু পরিবারগুলো ভয়ে আছেন। ৫ই আগস্টের পর শিশির মনির এলাকার সাব্যস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষদের মামলাসহ নানাভাবে হয়রানি করেছেন। পরে তাদের মন জয় করতে জামিনও করিয়েছেন। মূলত ভোটের জন্য তিনি শুরু থেকেই এই নাটক করেছেন বলে জানান এলাকার মানুষজন।

হাওরের ফসলরক্ষা প্রকল্পের কাজ বন্ধ: দলীয় লোকদের কাজ দিচ্ছেন জামায়াত প্রার্থী শিশির মনির

নাম প্রকাশে অনিচ্ছুক দিরাই উপজেলার শ্যামারচর এলাকার এক বিএনপি নেতা বলেন, শিশির মনির তার চাচা মুক্তিযোদ্ধা জনতার হাতে পরাজিত রাজাকার আব্দুল খালেকের স্বপ্ন পূরণ করতে চান। তার চাচা এমপি হতে পারেননি। এলাকার হিন্দু ভোটাররসহ দেশপ্রেমিক জনতা তাকে পরাজিত করেছিলেন। শিশির মনিরের এই আফসোস রয়ে গেছে। তাই তিনি রাজাকার চাচার স্বপ্ন পূরণ করতে নির্বাচনে এসেছেন।

Visited 135 times, 1 visit(s) today