ফেনীতে যুবদলের যুগ্ম আহ্বায়কের খামার থেকে রাইফেলের গুলি ও পিস্তল উদ্ধার

ফেনীতে যুবদলের যুগ্ম আহ্বায়কের খামার থেকে রাইফেলের গুলি ও পিস্তল উদ্ধার
শেয়ার করুন
❐ জেলা প্রতিনিধি

ফেনীতে যুবদলের যুগ্ম আহ্বায়কের খামার থেকে রাইফেলের চারটি তাজা গুলিসহ একটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।

আজ ১১ই ফেব্রুয়ারি, বুধবার সকালে জেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে বদরুল আলমের গরু খামার থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, ফেনী সদরের হকদি গ্রামে একটি গরু খামারে উপজেলা যুবদলের সদস্য ও দেলোয়ার হোসেনের ছেলে বদরুল আলম (৩৫) সন্ত্রাসীদের অভয়ারণ্য গড়ে তোলে। সেখানে নিয়মিত আড্ডা দিতেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদার (৩৮)।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ওই খামারে অভিযান চালায় ফেনী সেনাক্যাম্পের সদস্যরা। এসময় একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও রাইফেলের চারটি গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে এ সময় কেউ ছিলেন না, তাই কাউকে আটক করা যায়নি।

ফেনী থানার ওসি ফৌজুল আজিম বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে দুই যুবদল নেতার নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।

Visited 8 times, 1 visit(s) today