নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঠিক আগের দিন ঠাকুরগাঁও ও কুমিল্লায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটকের ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রের অভিযোগ, এ টাকা ভোটারদের মাঝে বিতরণের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। দেশের অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় এত বড় অঙ্কের নগদ লেনদেনকে সন্দেহজনক বলে মনে করছেন অনেকে।
ঠাকুরগাঁওয়ে বিমানবন্দরে অর্ধকোটি টাকার কাছাকাছি নগদ উদ্ধার
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে আগত ফ্লাইটে অবতরণের পর ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে (বেলাল উদ্দিন) আটক করেছে পুলিশ। তার কাছ থেকে প্রায় ৫০ লাখ থেকে ৭৪ লাখ টাকা পর্যন্ত নগদ উদ্ধারের খবর পাওয়া গেছে। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে টাকার পরিমাণ অর্ধকোটির বেশি বলে স্বীকার করেছেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর সিএমএইচ বা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনাকে জামায়াত ‘সাজানো নাটক’ ও ‘রাজনৈতিক হয়রানি’ বলে দাবি করেছে। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বেলাল উদ্দিন একজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক লেনদেনের জন্য নগদ টাকা বহন করছিলেন। শাহজালাল বিমানবন্দরে টাকার তথ্য দিয়ে অনাপত্তিপত্র নেওয়া হয়েছিল। ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনও একই দাবি করেছেন।
কুমিল্লায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে আটক
একই দিন কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালীকে (ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির) আটক করা হয়। স্থানীয় জনতা প্রথমে তাকে আটক করে, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে ২ লাখ টাকা নগদ উদ্ধার করে। তিনি কুমিল্লা-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক।আটকের পর হাবিবুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, টাকা তার কাছে ছিল না; এজেন্টদের খাবার খরচের জন্য অল্প টাকা ছিল এবং ষড়যন্ত্র করে টাকা রাখা হয়েছে।
আরো ঘটনার বিস্তারিতঃ
উত্তরায় ৪৬ হাজার ৫০০ টাকাসহ আটক শি’বি’র নেতা আহমেদ শামরান।
এসময় তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ, কাঁটাচামচসহ গুরুত্বপূর্ণ সামগ্রী জ’ব্দ করে।

নারায়নগঞ্জের দড়িকান্দী, সনমান্দীতে জামাত কর্মী ভোট কিনতে গিয়ে জনতার হাতে আটক
সিরাজগঞ্জে ভোট কিনতে গিয়ে জামাত নেতা আটক
নারায়নগঞ্জে জামাত কর্মী ভোট কিনতে গিয়ে জনতার হাতে আটক
নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী দলীয় ব্যয় ৫০ হাজার টাকার বেশি হলে ব্যাংকিং চ্যানেলে করতে হয়। দেশজুড়ে ব্যাংক-অফিস বন্ধ থাকায় নগদ টাকা বহন স্বাভাবিক হলেও এত বড় অঙ্ক ও সময়কে ভোট কেনার চেষ্টা বলে অনেকে মনে করছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন এসব ঘটনার তদন্ত করছে।এ ঘটনাগুলো নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।



