দাগনভুঞায় জামায়াত নেতার বাসায় ব্যালট : পুলিশের তল্লাশির জেরে থানা ঘেরাও

দাগনভুঞায় জামায়াত নেতার বাসায় ব্যালট : পুলিশের তল্লাশির জেরে থানা ঘেরাও
শেয়ার করুন

ফেনী প্রতিনিধি :

 

ফেনী-৩ আসনের জামায়াতের প্রার্থী ফখরুদ্দীন মানিকের এজেন্ট দাগনভুঞা উপজেলা জামায়াত নেতা আবদুর রহিমের বাসায় ভোটের ব্যালট পাওয়া গেছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় থানা পুলিশ। ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান চালায় দাগনভুঞা থানার ওসি ফয়জুল আজিম। এরই জেরে ওসি প্রত্যাহারের দাবি জানিয়ে থানা ঘেরাও করে জামায়াতের প্রার্থী ফখরুদ্দীন মানিক ও তার সমর্থকরা।

জানাগেছে, দাগনভুঞা উপজেলা জামায়াত নেতা আবদুর রহিমের পৌরসভাস্থ বাসায় ব্যালট মজুদ রেখে নেতাকর্মীদের দিয়ে সিল মারা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দাগনভুঞা থানা পুলিশ। ঘন্টাব্যাপি অভিযানে কোন ব্যালট উদ্ধার করতে পারেনি পুলিশ। ওসির দাবি, খবর পেয়ে সরানো হয়েছে, অথবা তথ্যটি সঠিক নাও হতে পারে। এরই জেরে ওসি প্রত্যাহারের দাবিতে রাত ৮টার দিকে থানা ঘেরাও করেন ফেনী-৩ আসনে জামায়াতের প্রার্থী ফখরুদ্দীন মানিক ও তার সমর্থকরা।

তাৎক্ষনিক গণমাধ্যমকে তিনি বলেন, ভয়ভীতি দেখানোর জন্য এবং সম্মানহানি করার জন্য বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সমর্থকরা গুজব ছড়িয়েছে। পুলিশ সেই গুজবে কান দিয়ে যুবদল ক্যাডারদের সাথে নিয়ে জামায়াতকর্মী ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রহিমের বাসায় অভিযান চালিয়েছেন। যা মানহানিকর ও মানবাধিকার লঙ্ঘণ।

এএসপি সৈয়দ মুমিদ রায়হান তাৎক্ষনিক জামায়াত কর্মীদের নিভৃত করার চেষ্টা করেন।
এ ব্যপারে পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি করেছে।

 

Visited 206 times, 1 visit(s) today