প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত দুই জুলাইযোদ্ধা গ্রেপ্তার, পলাতক দুই

প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত দুই জুলাইযোদ্ধা গ্রেপ্তার, পলাতক দুই
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে জুলাইযোদ্ধারা। এ ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের দুই জুলাইযোদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী নারী উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী। গত ৫ই জানুয়ারি, সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিনি ধর্ষণের শিকার হন। জুলাইযোদ্ধারা পালাক্রমে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

মামলার এজাহারে ওই কর্মজীবী নারী উল্লেখ করেন, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ডিউটি শেষে গোপালপুর গ্রামের মেসবার ইটভাটার মোড়ে গাড়ি থেকে নামার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা গোপালপুর গ্রামের মো. সানি (২০), মো. স্বাধীন (২২), মো. রুবেল ও মো. সুমন তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে তাকে সানির মালিকানাধীন একটি মেহগনি বাগানে নিয়ে গিয়ে রাত সাড়ে ১১টার দিকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ওই নারী আরও জানান, ধর্ষণের সময় ভিডিও ধারণ করে জুলাইযোদ্ধারা। আসার সময় এ ঘটনা প্রকাশ করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি মহম্মদপুর থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুরো ঘটনা জানান এবং চারজনের নাম উল্লেখ করে মামলা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত জুলাইযোদ্ধাদের মধ্যে মো. সানি ও মো. স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে বৈছার মাগুরা জেলা আহ্বায়ক সেলিম দাবি করেছেন, যে কমিটিতে অভিযুক্তদের নাম ছিল, সেটি মাত্র দুই দিনের মাথায় বাতিল ঘোষণা করা হয়। বর্তমানে ওই কমিটির কোনো বৈধতা নেই।

Visited 14 times, 1 visit(s) today