থাইল্যান্ড থেকে ফিরেই অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি

থাইল্যান্ড থেকে ফিরেই অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২০ আগস্ট: থাইল্যান্ড থেকে দেশে ফিরে মাত্র ছয় ঘণ্টার মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ভোররাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, গুলশানের বাসভবনে রাত আনুমানিক ১২টার দিকে মির্জা ফখরুল অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, “মহাসচিবের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।”

জাহিদ হোসেন আরও জানান, মির্জা ফখরুল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় চোখের ফলোআপ চিকিৎসা শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেন বিএনপি মহাসচিব। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসায় যান তিনি। এরপর দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেন। বৈঠকটি রাত প্রায় ১১টা পর্যন্ত চলে।

বৈঠক শেষে বাসায় ফিরে অসুস্থ বোধ করলে তাকে তাৎক্ষণিকভাবে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বিএনপির নেতাকর্মীরা মির্জা ফখরুলের দ্রুত সুস্থতা কামনা করছেন।

 

Visited 16 times, 1 visit(s) today