নিজস্ব প্রতিবেদক
দেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে আলোচনা করতে হাইকমিশন ভবনে গেছেন বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
রোববার দুপুর ১টা ২৮ মিনিটে রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় ভারতীয় হাইকমিশন ভবনে প্রবেশ করেন ফজলে এলাহী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাতের সময় ফজলে এলাহীর সঙ্গে আরও দুইজন সহযোগী ছিলেন।
ফজলে এলাহী আকবর ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস)-এর চেয়ারম্যান হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন।
দেশীয় সামরিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তিনি ভারতবিরোধী বলেও পরিচিত।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির সবচেয়ে তীব্র ভারতবিদ্বেষ ধারণ করা ফজলে এলাহী এর ভারতের দুতাবাসে সমঝোতা সাক্ষাৎ এর কারণ হতে পারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপি বন্ধুশূন্য হয়ে পড়েছে, নয়তো ভারত বিএনপির সাথে যোগাযোগের জন্য আর কাউকে বিশ্বাসযোগ্য হিসাবে বিবেচিত করছে না।
কারণ যা-ই হোক, জাতীয় নির্বাচন সামনে রেখে ভারতবিরোধিতা থেকে সরে এসে বন্ধুত্বের হাত বাড়ানো বিএনপির জন্য এই নতুন অবস্থান রাজনৈতিকভাবে কতোটা সুফল বয়ে আনবে, সেটা সময়ই বলে দেবে।
