তারেক রহমানের ফিরতে চাওয়ার কোনো তথ্য পররাষ্ট্র উপদেষ্টার কাছে নেই

তারেক রহমানের ফিরতে চাওয়ার কোনো তথ্য পররাষ্ট্র উপদেষ্টার কাছে নেই
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২ ডিসেম্বর ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে আমাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। তিনি এখনো কোনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি।”

“যদি তিনি আবেদন করেন, ট্রাভেল পাস ইস্যু করা হবে। আমার জানামতে, এখন পর্যন্ত তিনি কোনো ট্রাভেল পাস চাননি,” যোগ করেন উপদেষ্টা।

তারেক রহমানের কাছে বর্তমানে কোনো পাসপোর্ট আছে কি-না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “এটা আমি বলতে পারব না।”

দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। তবে পররাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, তিনি এখনো সরকারের কাছে ফেরার কোনো আনুষ্ঠানিক আবেদন করেননি।

 

Visited 5 times, 1 visit(s) today