পিরোজপুরে জুলাই স্তম্ভে জনতার আগুন: অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার

পিরোজপুরে জুলাই স্তম্ভে জনতার আগুন: অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্য প্রত্যাহার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্তম্ভে একদল বিক্ষুব্ধ জনতা ভোরের কোনো এক সময় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দিলে স্তম্ভের একাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

আজ ১৫ই নভেম্বর, শনিবার ভোররাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, “তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিসংযোগের ঘটনার পরপরই বিএনপি, জামায়াত-শিবির, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান।

Visited 15 times, 1 visit(s) today