নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ

নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ
শেয়ার করুন

❐ স্থানীয় সংবাদদাতা


নেত্রকোণা শহরে জুলাই স্তম্ভে রাতের আঁধারে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আজ ১০ই জুন, বুধবার সকালে মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে স্থাপিত স্তম্ভে আগুনে পোড়া দাগ দেখা যায়।

সকালে স্থানীয়দের অনেককেই ছবি তুলতে ও ভিডিও করতে দেখা গেছে। স্থানীয়দের অনেককেই এ ঘটনায় উচ্ছ্বাস প্রকাম করতে দেখা গেছে।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার সন্তোষ প্রকাশ করে বলেন, “কেরোসিন দিয়ে আগুন দেওয়া হলেও স্তম্ভটি স্টিলে বানানো বলে ক্ষতিগ্রস্ত হয়নি।”

 

এদিকে বুধবার ফেসবুকে প্রায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, রাতের আঁধারে স্তম্ভটিতে আগুন জ্বলছে। এ সময় একজনকে স্তম্ভের মূল বেদি থেকে নিচে নেমে যেতে দেখা যায়।

ভিডিওতে কয়েকজনের কণ্ঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

নেত্রকোণার পুলিশ সুপার তরিকুল ইসলামসহ পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি আল মামুন বলেন, “ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”

Visited 7 times, 1 visit(s) today