ভারতীয় উপ-রাষ্ট্রদূতকে তলব: শেখ হাসিনাকে গণমাধ্যমে সুযোগ না দেওয়ার অনুরোধ ইউনূস সরকারের

ভারতীয় উপ-রাষ্ট্রদূতকে তলব: শেখ হাসিনাকে গণমাধ্যমে সুযোগ না দেওয়ার অনুরোধ ইউনূস সরকারের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ভারত সরকার দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ভারতের উপ-রাষ্ট্রদূত পবন বাদেহকে তলব করেছে ইউনূস সরকার।

গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ভারতীয় কূটনীতিককে তলব করে বিষয়টি নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এক উচ্চপদস্থ কূটনৈতিক কর্মকর্তা।

যদিও আসিয়ানে মোদি-ইউনূস সাইডলাইন বৈঠকের সময় শেখ হাসিনাকে গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার ড. ইউনূসের অনুরোধ প্রত্যাক্ষাণ করেছিলেন নরেন্দ্র মোদি।

সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন ‘আসামিকে’ আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশের বিরুদ্ধে “বিদ্বেষমূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি” দেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ এ তীব্র প্রতিবাদ জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের গঠনমূলক ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের জন্য “অসহায়ক ও অনভিপ্রেত”।

ভারতীয় উপ-রাষ্ট্রদূতকে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

Visited 14 times, 1 visit(s) today