নওফেল: ইউএসএআইডি-ক্লিনটন পরিবারের অর্থায়নে শেখ হাসিনা সরকারের উৎখাতের সুপরিকল্পিত ষড়যন্ত্র

নওফেল: ইউএসএআইডি-ক্লিনটন পরিবারের অর্থায়নে শেখ হাসিনা সরকারের উৎখাতের সুপরিকল্পিত ষড়যন্ত্র
শেয়ার করুন

❐ বিডি ডাইজেস্ট ডেস্ক

আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অভিযোগ করেছেন, মার্কিন সংস্থা ইউএসএআইডি ও ক্লিনটন পরিবারের গোপন অর্থায়ন এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ভোটদানে বিরত থাকা- এই দুটি কারণ মিলে শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র চালানো হয়েছে।

রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম আরটি ইন্টারন্যাশনালকে (রাশিয়ান টাইমস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটি আজ সোমবার আরটি রাশিয়া টেলিভিশনে সম্প্রচারিত হবে।

আন্দোলন ‘স্বতঃস্ফূর্ত নয়, ইউএসএআইডি-ক্লিনটনের প্ররোচিত’

নওফেল বলেন, “২০২৪ সালের আন্দোলন যা আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়, তা মূলত ইউএসএআইডি এবং ক্লিনটন পরিবারের দ্বারা প্ররোচিত। বিক্ষোভগুলো স্বতঃস্ফূর্ত ছিল না, বরং সুপরিকল্পিত ও অর্থায়িত।”

তিনি আরও বলেন: “ক্লিনটন পরিবার ও অন্তর্বর্তী ইউনূস সরকারের মধ্যে বহু পুরনো সম্পর্ক রয়েছে। গোপন এনজিওর মাধ্যমে তহবিল সরবরাহ করা হচ্ছিল। তারা সরকার পরিবর্তনের জন্য মরিয়া ছিল।”

ইউএসএআইডির টাকা ‘সরকার উৎখাতে ব্যবহৃত’

মন্ত্রী প্রশ্ন তোলেন: “আইআরআইও এই ষড়যন্ত্রে সক্রিয় ছিল। ইউএসএআইডির অর্থের কোনো সুনির্দিষ্ট গন্তব্য ছিল না। সেই টাকা কোথায় গেল? তা সরকার পরিবর্তনের কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে।”

তিনি অভিযোগ করেন: “এই অর্থ দিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, যা পরে বড় দাঙ্গায় রূপ নেয়।”

ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের নিরপেক্ষতাই ‘মূল অপরাধ’

ওয়াশিংটনের সঙ্গে বৈরিতার কারণ জানতে চাইলে নওফেল বলেন, “রাশিয়া-ইউক্রেন সংঘাতে বাংলাদেশের অবস্থানই মূল বিষয়। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রবল চাপ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা ভোটদানে বিরত থাকি।”

তিনি যোগ করেন: “দক্ষিণ এশিয়ার অনেক দেশ অন্ধভাবে নির্দেশ পালন করেছে। কিন্তু বাংলাদেশকে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হয়েছে। রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু – গম, সার, খাদ্য সরবরাহ করে।”

‘শক্তিধর দেশের উস্কানিতে যুদ্ধ দীর্ঘায়িত, গ্লোবাল সাউথ ক্ষতিগ্রস্ত’

নওফেল বলেন: “শক্তিধর দেশগুলোর উস্কানিতে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্থ গ্লোবাল সাউথ। শেখ হাসিনা শান্তির আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের এই অবস্থান কিছু দেশের পছন্দ হয়নি।”

নওফেলের এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের তত্ত্বকে আরও শক্তিশালী করেছে।

Visited 89 times, 1 visit(s) today