নিজস্ব প্রতিবেদক
অনির্বাচিত ও অসাংবিধানিক ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে চলছে নির্বিচার গ্রেপ্তার অভিযান। এরই ধারাবাহিকতায় নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখকে আজ রোববার সকালে বাজার থেকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে সিংড়া বাজারে নিজের দৈনন্দিন বাজার করতে এসেছিলেন ওহিদুর রহমান। এ সময় হঠাৎ করে পুলিশের একটি দল তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং কোনো কারণ না জানিয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করেছেন, কোনো মামলা বা অভিযোগ ছাড়াই পুলিশ দলীয় নেতাদের হয়রানি করছে। অনেকেই একে ‘রাজনৈতিক নিপীড়নের নতুন রূপ’ বলে আখ্যা দিয়েছেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান অবশ্য বলেন, “ওহিদুর রহমানকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, দেশের বিভিন্ন এলাকায় একইভাবে নিরপরাধ ও সক্রিয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে। তাদের দাবি, ইউনূস সরকারের অবৈধ ক্ষমতার টিকে থাকার কৌশলই এখন রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা।
