পটুয়াখালীতে কাফনের কাপড় পরে ‘জয় বাংলা’ স্লোগানে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর মিছিল

পটুয়াখালীতে কাফনের কাপড় পরে ‘জয় বাংলা’ স্লোগানে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর মিছিল
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় শরীরে কাফনের কাপড় পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে উপজেলা ও দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী মিছিল করেছেন।

আজ ৯ই নভেম্বর, রোববার সকালৈ উপজেলা সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত এলাকায় গিয়ে শেষ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জায়েদ প্যাদা মাথায় ও শরীরে কাফনের কাপড় পরে সামনে থেকে মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন। মিছিলে তার পেছনে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেন।

উক্ত সংসদীয় আসনের এমপি এসএম শাহজাদার ছবি সম্বলিত ব্যানার নিয়ে ‘শেখ হাসিনা আসবে দেশে বীরের বেশে’, ‘ইউনূস হটাও, বাংলাদেশ বাঁচাও’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন মিছিলে ছাত্রলীগ নেতারা।

এদিকে, একই দিন উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদসহ শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আওয়ামী লীগের স্লোগান লেখার ঘটনা ঘটে।

Visited 28 times, 1 visit(s) today