ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি প্রকাশের পর ধরা পড়ল ফটোশপের কারসাজি!

ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের ছবি প্রকাশের পর ধরা পড়ল ফটোশপের কারসাজি!
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের একটি ছবি প্রকাশ করেছে প্রেস উইং। গত ২৩শে সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেসে ট্রাম্পের অভ্যর্থনা নৈশভোজে এই ছবি তোলা হয় বলে দাবি করা হয়েছে ড. ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

গতকাল ২৬শে সেপ্টেম্বর, শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড পেজ থেকে ছবিটি প্রকাশ করার পর থেকে দেশজুড়ে হাসি-ঠাট্টা ও ট্রল চলছে। ছবিটিতে ফটোশপের কারসাজির আলামত চোখে পড়েছে নেটিজেনদের।

প্রেস উইংয়ের পোস্ট থেকে দাবি করা হয়, ২৩শে সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইউনূস এবং তার মেয়ে দীনা ছবি তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে।

ছবিটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। ডিজিটাল ফরেনসিক পরীক্ষার পর ছবিতে মিলেছে কারসাজির আলামত। পানামার রাষ্ট্রপ্রধানের সাথে তোলা ছবির ওপর ড. ইউনূস ও তার মেয়ের ছবি বসিয়ে দেওয়া হয়েছে বলে মত দিয়েছেন ফটোশপ বিশেষজ্ঞরা। তারা ডিজিটাল ফরেনসিক টুলস ব্যবহার করে বিষয়টি তুলে ধরে দেখিয়েছেন, ট্রাম্পের কোটের হাতার ওপর ড. ইউনূসের ফতুয়ার প্রিন্ট ঢুকে পড়েছে।

পানামার রাষ্ট্রপ্রধানের ছবির ওপর ফটোশপ করে বানানো হয়েছে বলে মনে করা হচ্ছে

এছাড়াও ইউনূস ও তার মেয়ের অংশ এবং ট্রাম্প দম্পতির অংশের আলোর তারতম্য পরিলক্ষিত হয়েছে। এর অর্থ দুটো অংশ আলাদাভাবে জুড়ে দেওয়া হয়েছে।

এছাড়াও, চ্যাট জিপিটিও ছবিটিকে ফেক বলে সাব্যস্ত করেছে পরীক্ষণের পর। ছবিতে আলো-ছায়ার তারতম্য তুলে ধরা হয়েছে এআই বিশ্লেষণের মাধ্যমে।

ড. ইউনূসের পেজ থেকে দাবি করা হয়েছে, জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনের নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস। অনুষ্ঠানে উভয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বিশ্বের বিভিন্ন দেশের সাবেক নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২১শে সেপ্টেম্বর, রোববার রাতে ১০৪ সদস্যের বিশাল বহর নিয়ে ঢাকা ত্যাগ করবেন ড. ইউনূস। এই বিশাল লটবহর নিয়েও চলছে তুমুল সমালোচনা।

Visited 21 times, 1 visit(s) today