সাবেক ছাত্রলীগ নেতাকে না পেয়ে বৃদ্ধ পিতাকে আটক ও মানসিক নিপীড়ন

সাবেক ছাত্রলীগ নেতাকে না পেয়ে বৃদ্ধ পিতাকে আটক ও মানসিক নিপীড়ন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বুধবার সকালে শেরে বাংলা নগর থানার পুলিশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হৃদয়কে তার বাসায় না পেয়ে তার পরিবারের ওপর মানসিক নিপীড়ন এবং চাপ সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রমতে, হৃদয়ের বৃদ্ধ বাবা মো. নুরুল ইসলাম এবং তার গাড়িচালককে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, পুলিশ মো. নুরুল ইসলামের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করছে। মানসিক নির্যাতন চালানো হচ্ছে। তাকে বলা হয়েছে, “হৃদয়কে আত্মসমর্পণ করতে বলুন, নইলে আপনার বিরুদ্ধে মামলা করা হবে।”

এই ধরনের হুমকি-ধমকি ও মানসিক নির্যাতন আইন এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মনে করেন সুধীমহল।

স্থানীয় জনতা এবং সুশীল সমাজ এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, আইন প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তিগত হুমকি বা পরিবারের ওপর চাপ দেওয়া সম্পূর্ণ অবৈধ এবং গ্রহণযোগ্য নয়।

আইন বিশেষজ্ঞরা বলছেন, রাজনিতীবিদদের পরিবারকে টার্গেট করা শুধুমাত্র ব্যক্তিগত অধিকার ভঙ্গ করছে না, এটি দেশের সংবিধান ও আইনের শৃঙ্খলার ওপরও সরাসরি চ্যালেঞ্জ।

Visited 5 times, 1 visit(s) today