সংবাদ প্রতিবেদন
আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককের সব ধরনের আয়ের ওপর ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে, যার মধ্যে ইন্টারেস্ট ইনকামও রয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এনবিআর চেয়ারম্যানের দাবি, আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আলাদা কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয়নি।
তিনি আরও জানান, ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের সব ধরনের আয়ের ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছে, যার মধ্যে ইন্টারেস্ট ইনকামও রয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতির গেজেট প্রকাশ করে। একই শর্তে অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনকেও ২০২৯ সালের জুন পর্যন্ত দানকৃত আয় থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকাশিত গেজেটে বলা হয়, কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলসহ অন্যান্য নিয়ম পরিপালনের শর্তে এসব প্রতিষ্ঠান কর সুবিধা পাবে।
