শাহবাগে কেন রাস্তা অবরোধ করে আছেন জানেন না ‘জুলাই যোদ্ধারা’

শাহবাগে কেন রাস্তা অবরোধ করে আছেন জানেন না ‘জুলাই যোদ্ধারা’
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন ও স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে জুলাই যোদ্ধারা। এ নিয়ে টানা দুদিন ধরে বৃষ্টির মধ্যে শাহবাগে রাস্তা অবরোধ কর্মসূচি চলছে।

১লা আগস্ট, শুক্রবার সকাল থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছে। তবে অবরোধকারীদের মধ্যে কেউ বলতেই পারলেন না তারা কেন শাহবাগ অবরোধ করেছে।

এমনই একজন এই ব্যক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন কনে তিনি এবং তার সঙ্গীরা কেন শাহবাগে রাস্তা অবরোধ করে রেখেছেন; এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা শাহবাগ অবরোধ করেছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আমি জুলাই আন্দোলনে আহত হয়েছি, আমার বোন শহীদ হয়েছে।”

তার কাছে জানতে চাওয়া হয়, আপনাদের ন্যায্য দাবি কী? এমন প্রশ্নের জবাবে ‘জুলাই যোদ্ধা’ ওই যুবক কোনো উত্তর দিতে পারেননি। বরং তার কথাবার্তা এবং বাচনভঙ্গিতে মনে হয়েছিল তিনি মাদকাসক্ত এবং ঘোরের মধ্যে আছেন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, “আমি এখন দাবিটা আসলে বলতে পারছি না। আমাদের জানানো হয়নি।”

আলোচিত এই প্রশ্ন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

এদিকে, রাজধানীর শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। শাহবাগ অবরুদ্ধ থাকায় কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্যভবন মোড় ও শাহবাগ থানার সামনের সড়ক থেকেই যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়।

Visited 4 times, 1 visit(s) today