কারাগারে চলছে ইউনূস-সরকারের গুপ্তহত্যা: স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুতে প্রতিবাদ-ক্ষোভ

কারাগারে চলছে ইউনূস-সরকারের গুপ্তহত্যা: স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুতে প্রতিবাদ-ক্ষোভ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রঞ্জু আহমেদের মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ তীব্র ক্ষোভ, শোক ও প্রতিবাদ জানিয়েছে।

নেতাকর্মীদের ভাষ্য মতে, বর্তমান ইউনূস-সরকারের পৃষ্ঠপোষকতায় ও তার প্রশাসনের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুপ্তহত্যার মাধ্যমে দলকে নেতৃত্বশূন্য করার মহা পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। ফলে প্রতিনিয়ত কারাগারের সুরক্ষিত হেফাজতে এবং বাইরে সর্বত্র নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে নৃশংসভাবে। যার সর্বশেষ শিকার রঞ্জু আহমেদ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, রঞ্জু আহমেদকে কারাবন্দি অবস্থায় টর্চার সেলে নিয়ে দিনের পর দিন শারীরিকভাবে পিটিয়ে হাড়গোড় ভেঙে ফেলা হয়। তিনি মুমূর্ষ অবস্থায় তাকে মুক্তি দিলেও দীর্ঘ নির্যাতনের ক্ষত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। অবশেষে গত ২৯শে জুন তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এতে বলা হয়, “রঞ্জু আহমেদের আত্মত্যাগ সাধারণ কোনো মৃত্যু নয়, এটি রাষ্ট্রীয়ভাবে সংঘটিত একটি ঠাণ্ডা মাথার রাজনৈতিক হত্যাকাণ্ড। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমরা এই বর্বর নির্যাতন ও রাজনৈতিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলার মাটিতে এসব হত্যার বিচার হবেই, ইনশাল্লাহ।”

আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছেন, “বর্তমান কারাগারগুলো হয়ে উঠেছে ‘রাজনৈতিক কসাইখানা’। এখানে গুলি নয়, বরং টার্গেট করে নির্যাতন চালিয়েই আওয়ামী লীগ নেতাকর্মীদের নিঃশেষ করা হচ্ছে।”

এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিরোধী দলকে নির্মূল করার একটি ধারাবাহিক ও গভীর ষড়যন্ত্রের অংশ।

এদিকে, এখনও পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতার দাবি উঠেছে।

কারা হেফাজতে রাজনৈতিক নেতৃবৃন্দের অস্বাভাবিক মৃত্যুর বিভিন্ন তথ্য এখানে

Visited 8 times, 1 visit(s) today