অমুসলিম খেলোয়াড়দেরও কোরান তেলাওয়াতে বাধ্য করল বাফুফে

অমুসলিম খেলোয়াড়দেরও কোরান তেলাওয়াতে বাধ্য করল বাফুফে
শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ধর্মীয় স্বাধীনতার উপর বিশাল এক আঘাত হেনেছে। সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে ইসলাম ধর্মের পবিত্র কোরান শরিফ থেকে তেলওয়াতে বাধ্য করা হয়েছে অমুসলিম ফুটবলারদেরও। এরকম একটি ভিডিও তারা নিজেরাই আজ ফেসবুকেও প্রকাশ করেছে, এবং সেটাকে ইতিবাচক হিসেবেই তোলে ধরা হয়েছে।

আজ সন্ধ্যা ৭টায় বাফুফের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে লেখা হয়েছে, ‘তারা সব সময় প্রার্থনা করে শুরু করে।’ সেই প্রার্থনার ভিডিওতে দেখা যায় ফুটবলাররা সুরা ফাতিহা তেলাওয়াত করছেন, এমনকি হিন্দু ধর্মাবলম্বী ডিফেন্ডার তপু বর্মনকেও ঠোঁট মেলাতে দেখা যায়। পাঠ করা শেষে সবাইকে চিৎকার করে আমিন বলতে শোনা যায়।


বাফুফে খেলার আগে জাতীয় ফুটবল দলের প্রথার অংশ করেছে এই কোরান তেলাওয়াত। অথচ বাংলাদেশ দলে খেলেন বেশ কয়েকজন অমুসলিম খেলোয়াড়। গোলরক্ষক মিতুল মারমা, ডিফেন্ডার তপু বর্মণ ও কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম অমুসলিম, এই তিনজনই সিঙ্গাপুরের বিপক্ষে গত ১০ জুন একাদশে ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, অমুসলিম খেলোয়াড়রা কোরানের সুরা না পারলেও তারা আপত্তি জানাতে পারেননি, বাধ্য হয়ে তাদের ঠোঁট মেলাতে হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে সকল নাগরিককে। এক্ষেত্রে স্পষ্টত সেই স্বাধীনতার লঙ্ঘন হলো। অমুসলিমদেরও কোরান তেলাওয়াত বাধ্য করা হলো খেলার আগে।

Visited 468 times, 1 visit(s) today