নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৯ মে ২০২৫: বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) খলিলুর রহমান সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এই গুরুত্বপূর্ণ এশীয় প্রতিরক্ষা সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের পরিবর্তে তিনি অংশ নিয়েছেন, যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
গত বছর সেনাপ্রধান এইচ এম শফিউদ্দিন আহমেদ এই প্রতিরক্ষা সন্মেলনে অংগ্রহন করেছিলেন।
সূত্র অনুযায়ী, খলিলুর রহমান বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন এবং শুক্রবার সম্মেলনের প্রথম দিনে দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে অংশ নেবেন। এই সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অন্য কোনো প্রতিনিধির উপস্থিতির তথ্য পাওয়া যায়নি।
শাংরি-লা ডায়ালগ এশিয়ার প্রধান প্রতিরক্ষা সম্মেলন হিসেবে পরিচিত, যেখানে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সামরিক বাহিনীর বদলে এই প্রথম বেসামরিক কেউ বাংলাদেশের তরফ থেকে এই প্রতিরক্ষা সন্মেলনে অংশগ্রহন করছেন।
Visited 206 times, 1 visit(s) today
