নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩০ জুলাই ২০২৬: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইশাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে উপহার হিসেবে ৫ বাক্স আম পাঠিয়েছেন।
পাকিস্তানের হাইকমিশন, ঢাকা থেকে জারি করা একটি চিঠিতে (নং জেন-২/১২/২০১৮) এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, পাকিস্তানের হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই উপহার পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে।
পাকিস্তান হাইকমিশনের চিঠিতে আরও বলা হয়েছে, এই সুযোগে তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি সর্বোচ্চ বিবেচনার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে।
এই আনুষ্ঠানিক উপহার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা ও বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
এর আগেও পাকিস্তান থেকে উপহার হিসাবে আম পাঠানো হয়েছিলো। পূর্ববর্তী আওয়ামীলীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা উপহার হিসাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী আম পাঠানোর প্রচলন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

