দক্ষিণ কোরিয়া প্রতিনিধি | ৫ই মে, ২০২৫
প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ অসংবিধানিক ইউনূস সরকার কর্তৃক পরিচালিত আইসিটির অবৈধ বিচার কার্যক্রম বাতিল, আন্দোলনের নাম দিয়ে হাজারো পুলিশ সদস্যের হত্যাযজ্ঞ, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পরিকল্পিত হত্যা, সারাদেশে মব কিলিং ও সংখ্যালঘু নির্যাতন, দেশব্যাপী ধর্ষণ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল ৪ঠা মে, রোববার সকালে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহবায়ক তফাজ্জল হোসেন রনোর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ, যুবলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সেখানে বসবাসরত সাধারণ বাঙালি নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অবৈধ, অসাংবিধানিক ইউনূস সরকারের স্বৈরাচারী শাসন ও বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সহায়তার আহ্বান জানান।
