রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিলে অংশগ্রহণ করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

৬ই এপ্রিল, রোববার সকালে রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে নেতৃত্বদানকারী নেতারা বলেন, দেশে চলমান অরাজকতা, রক্তের হোলি খেলা, দখলদার ইউনূস ও তার মববাহিনীর হত্যা, নির্যাতনের বিরুদ্ধে এই প্রতিবাদী মিছিল করেছে আওয়ামী লীগ।

জানা যায়, বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে।

এদিকে এই বিক্ষোভ মিছিলের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Visited 154 times, 1 visit(s) today